Experience
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): Tiles/Ceramic, Sanitary ware
- Freshers are also encouraged to apply.
Education
যেকোনো স্বনামধন্য ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Requirements
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): Tiles/Ceramic, Sanitary ware
- Freshers are also encouraged to apply.
Skills Required
Additional Requirements
টাইলস সেলস ও মার্কেটিং -এ নুন্নতম ১ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
টাইলস, স্যানিটারি, বাথওয়্যার ও নির্মাণসামগ্রী খাতে অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
চমৎকার যোগাযোগ, উপস্থাপনা ও সম্পর্ক উন্নয়নের দক্ষতা থাকতে হবে।
নতুন গ্রাহক ও ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে আগ্রহী ও দক্ষ হতে হবে।মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও সক্ষমতা থাকতে হবে।
বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় মনোভাব থাকতে হবে।
কম্পিউটার পরিচালনা ও এমএস অফিসে প্রাথমিক দক্ষতা থাকতে হবে।
সততা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে।
নির্ধারিত কর্মাঞ্চলে নিয়মিত যাতায়াত ও প্রয়োজনে বিভিন্ন স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
Responsibilities & Context
নিয়োগ প্রসঙ্গ:
এক্স টাইলস ও বাথওয়ার -এর পক্ষ থেকে সারা বাংলাদেশের কর্মস্থল: কুমিল্লা, মীরের বাজার, শেরপুর, নাটোর, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, বরগুনা, বাগেরহাট, কিশোরগঞ্জ, চাঁদপুর, হোতাপাড়া, কদমতলী, সাভার ও বগুড়া অঞ্চল গুলোতে শোরুম এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া চলছে।
প্রধান দায়িত্ব ও কর্তব্য:
নির্ধারিত এলাকায় নতুন গ্রাহক, সম্ভাব্য প্রকল্প ও বিক্রয়ের সুযোগ চিহ্নিত করে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করা।
নির্মাণাধীন আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্প নিয়মিত পরিদর্শন করে টাইলস ও স্যানিটারি পণ্যের বিক্রয়ের সম্ভাবনা যাচাই করা।
সাইট ইঞ্জিনিয়ার, টাইলস মিস্ত্রি (ফিটার), ঠিকাদার, স্থপতি, ডেভেলপার, প্রকল্প ব্যবস্থাপক এবং অন্যান্য প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পেশাদার সম্পর্ক গড়ে তোলা।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে কোম্পানির টাইলস, স্যানিটারি ও বাথওয়্যার পণ্যের চাহিদা তৈরি এবং বিক্রয় নিশ্চিত করা।
বিভিন্ন নির্মাণ প্রকল্পে ব্যবহারের জন্য প্রয়োজনীয় টাইলস ও স্যানিটারি পণ্যের ধরন, পরিমাণ, বাজেট এবং ক্রয়ের সম্ভাব্য সময় সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
সম্ভাব্য গ্রাহক ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে কোম্পানির পণ্যের গুণগত মান, বৈশিষ্ট্য, ডিজাইন ও মূল্য সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা।
গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যের নমুনা, ক্যাটালগ, মূল্যতালিকা ও অন্যান্য বিক্রয়সংক্রান্ত তথ্য সরবরাহের ব্যবস্থা করা।
সম্ভাব্য গ্রাহকদের কাছ থেকে বিক্রয় অনুসন্ধান সংগ্রহ, নিয়মিত ফলোআপ এবং অর্ডার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
সম্ভাব্য বিক্রয় ও প্রাপ্ত অর্ডার অনুযায়ী কোটেশন, মূল্য প্রস্তাব, পণ্য সরবরাহ এবং পেমেন্ট সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা।
প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য, মূল্য, বাজার পরিস্থিতি ও গ্রাহকের চাহিদা সম্পর্কে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।
দৈনিক বাজার পরিদর্শন, প্রকল্প পরিদর্শন, গ্রাহক যোগাযোগ, সম্ভাব্য বিক্রয় ও অর্জিত বিক্রয়ের বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও দাখিল করা।
বিক্রয়-পরবর্তী গ্রাহকসেবা নিশ্চিত করা এবং গ্রাহকদের অভিযোগ ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করা।
কোম্পানির বিক্রয়নীতি, নির্দেশনা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুসরণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Job Other Benifits
টিএ/ডিএ
মোবাইল বিল
মুনাফায় অংশপ্রদান
বার্ষিক বেতন পর্যালোচনা
দুটি উৎসব বোনাস
এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।