টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

উপজেলা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার (Upazila Enterprise Development Officer)

Peoples Oriented Program Implementation (POPI)

  • Barguna, Chattogram, Kushtia, Meherpur, Pirojpur
  • NGO/Development
  • পদ: ১১
  • ৬ ঘন্টা আগে
  • ২৮ নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: শনিবার ২৮শে নভেম্বর ২০২৬

Education

  • স্নাতক বা বিশ্ববিদ্যালয় ডিগ্রি; বিবিএ(বিজনেস ম্যানেজমেন্টে মেজর/ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ভোকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে পাস করা গ্র্যাজুয়েট এবং জন্য উদ্যোগ উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

Responsibilities & Context

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (POPI) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দারিদ্র্য, ক্ষুধা ও অবিচারমুক্ত একটি টেকসই জাতি গঠনে নিবেদিত—যেখানে সকল মানুষ মর্যাদার সাথে বসবাস করবে এবং উন্নতির জন্য সমান সুযোগ পাবে। POPI সরকারি সংস্থা এবং আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসহ (MFI) ৩০টিরও বেশি বিভিন্ন উন্নয়ন সহযোগীর সাথে নিবিড়ভাবে কাজ করে। বাংলাদেশের ৩৬টি জেলায় কার্যক্রম পরিচালনাকারী POPI বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

কর্মস্থল

  • চট্টগ্রাম: রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা ।

  • পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলা ।

  • বরগুনা: পাথরঘাটা উপজেলা ।

  • কুষ্টিয়া: কুমারখালি, কুষ্টিয়া সদর, মিরপুর ও দৌলতপুর উপজেলা ।

  • মেহেরপুর : গাংনি উপজেলা ।

চাকরির ধরন: অস্থায়ী (চুক্তিভিত্তিক)

কাজের সারসংক্ষেপ:

উপজেলা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার EARN প্রকল্পের গ্র্যাজুয়েটদের জন্য স্ব-কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করবেন। তিনি তরুণদের নেতৃত্বে ক্ষুদ্র ও ছোট আকারের উদ্যোগ (micro and small enterprises) প্রতিষ্ঠা ও প্রসারে সহায়তা প্রদান করবেন। উদ্যোগের প্রয়োজনীয়তা নিরূপণ(needs assessment), ব্যবসায়িক উন্নয়ন পরিষেবা প্রদান, মেন্টরশিপ ও ইনকিউবেশন কর্মসূচির আয়োজন করা এবং টেকসই ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কোচিং ও ফলো-আপ প্রদান করা। উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী উদ্যোগ সহায়তা ইকোসিস্টেম গড়ে তোলার জন্য প্রশিক্ষণ কেন্দ্র, বেসরকারি খাত, স্থানীয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে নিবিড়ভাবে কাজ করবেন।

মূল দায়িত্বসমূহ:

  • উদ্যোক্তা সহায়তা খাতে অন্তত ৩(তিন) বছরের কাজের অভিজ্ঞতা; বিশেষ করে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি বা টিভিইটি (TVET) খাতে কাজের অভিজ্ঞতা।

  • প্রকল্পের আওতাভুক্ত এলাকায় উদ্যোগের (enterprise) প্রতিষ্ঠা প্রয়োজনীয়তা নিরূপণ(enterprise need assessment) করা; উদ্যোগের কর্মক্ষমতা উন্নয়ন বা উন্নতকরণে উচ্চমানের সহায়তা প্রদান; ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন; স্থানীয় পর্যায়ে ব্যবসায়িক সংযুক্তিভিত্তিক প্রশিক্ষণের(business attachment training) ব্যবস্থা করা; এবং ব্যবসায় টিকে থাকতে উদ্যোক্তাদের নিয়মিত ফলো-আপ সহায়তা প্রদান করা।

  • ইনকিউবেশন পর্যায়ে উদ্যোক্তাদের সহায়তার জন্য মেন্টরশিপ কর্মসূচিতে দক্ষতা থাকা। এর আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, ট্রেড বিশেষজ্ঞ, বাজার বিশেষজ্ঞ, সরকারি দপ্তরের সাবেক কর্মকর্তা, শিল্প খাতের প্রতিনিধি এবং এনজিও বা সিএসও(CSO) প্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

  • উদ্যোক্তা সম্মেলন, কর্মশালা ও উপজেলা পর্যায়ের সভার আয়োজন করা এবং সফল উদ্যোগগুলোকে সবার সামনে তুলে ধরা।

  • তরুণদের ব্যবসা সৃষ্টি, উন্নয়ন, ব্যবস্থাপনা এবং ব্যবসার প্রসারে প্রয়োজনীয় দক্ষতা ও আচরণগত সক্ষমতা।

Job Other Benifits

    • বেতন: অনুমোদিত বাজেট/বেতন কাঠামো অনুযায়ী/আলোচনা সাপেক্ষ

    • অন্যান্য সুযোগ-সুবিধা : সংস্থার প্রচলিত নীতিমালা অনুযায়ী

Age

Na

Gender

Both Male and Female can apply

Job Work Place

Work at office

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: শনিবার ২৮শে নভেম্বর ২০২৬
Apply by BDJOBS
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন