টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

সহকারী সুপারিন্টেন্ডেন্ট কাম হোস্টেল সুপার

S A Chowdhury School

  • Chattogram (Halishahar)
  • None
  • পদ: ১
  • ২ সপ্তাহ আগে
  • ৩০ নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: সোমবার ৩০শে নভেম্বর ২০২৬

Experience

  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): School, Kindergarten, Madrasa

Education

  • Kamil (Madrasah)

Requirements

  • At least 5 years
  • The applicants should have experience in the following business area(s): School, Kindergarten, Madrasa

Additional Requirements

  • Only Male

Responsibilities & Context

📢 জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

​এস.এ. চৌধুরী ট্রাস্ট-এর অধীনে পরিচালিত এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমি দাখিল মাদ্রাসা, হালিশরে সহ-সুপারের শূন্য পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

​💼 পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা

​🎓 ১. সহকারী সুপারিন্টেন্ডেন্ট কাম হোস্টেল সুপার (০১ জন - শূন্য পদ)

​📍 কর্মস্থল:

রোড-০৫,ববসুন্ধরা আবসিক এলাকা,আগ্রাবাদ, চট্টগ্রাম।

​📜 শিক্ষাগত যোগ্যতা:যেকোনো বিভাগ থেকে কামিল/কুরআন/হাদীস/ দাওয়াহ/ফিকহ/আরবি এবং ইসলামিক স্টাডিজ বিষয়ে (স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর) এবং ৯ম-১০ম শ্রেণিতে আরবি বিষয়সমূহে পাঠদানে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

​🎖️ প্রশিক্ষণ ও দক্ষতা: বিএড / এমএড ডিগ্রিধারী এবং শিক্ষা প্রশাসনে অভিজ্ঞ।

​⏳ অভিজ্ঞতা: সহকারী সুপারিন্টেন্ডেন্ট হিসেবে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

​🎂 বয়সসীমা: সর্বনিম্ন ৩০ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর (৩৫+ বয়সী যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।

​📋 প্রধান দায়িত্বাবলী

​🏫 অ্যাকাডেমিক সুপারভিশন: মাদ্রাসা , নূরানী ও হিফজ শাখার তত্বাবধান করা।

​🏠 আবাসিক ব্যবস্থাপনা: আবাসিক ছাত্রদের ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

​🍽️ অন্যান্য দায়িত্ব: ডাইনিং পরিচালনা এবং কর্তৃপক্ষ নির্দেশিত যেকোনো দায়িত্ব পালন।

​🔒 অন্যান্য শর্তাবলী

​💍 বৈবাহিক অবস্থা: শুধুমাত্র বিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

​🚭 ব্যক্তিগত জীবন: প্রার্থীকে অবশ্যই পান-তামাকমুক্ত এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামিক ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।

​🏡 আবাসন: ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থানের মানসিকতা থাকতে হবে (ক্যাম্পাসে বিনামূল্যে স্বপরিবারে থাকার জন্য আবাসন সুবিধা প্রদান করা হবে)।

​🎁 সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা

​💵 মাসিক বেতন: ২৫,০০০/- থেকে,৩০,০০০/- টাকা। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে সর্বোচ্চ ৩৫,০০০/- (আলোচনা সাপেক্ষে)।

​📈 বার্ষিক ইনক্রিমেন্ট: পাঠদানের দক্ষতা, গোপনীয় প্রতিবেদন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মূল্যায়নের ভিত্তিতে প্রতি বছর ৫% হারে বেতন বৃদ্ধি।

​🌙 উৎসব ভাতা: প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী মূল বেতনের ৫০% হারে দু’টি ঈদে উৎসব ভাতা।

​📑 আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

​অনলাইন বা অফলাইন—উভয় মাধ্যমে আবেদন পৌঁছানো যাবে (সরাসরি জমা দেওয়া ছাড়াও ইমেইলের মাধ্যমে আবেদন করা যাবে)।

​আগ্রহী প্রার্থীদের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) ও আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে:

​📄 সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি।

​📜 অভিজ্ঞতা ও প্রশিক্ষণ (বিএড/এমএড বা অন্যান্য) সনদপত্রের সত্যায়িত অনুলিপি।

​🪪 জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি।

​🖼️ সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ইসলামী ব্যক্তিত্বের প্রত্যয়নপত্র।

​📅 আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ।

​🏢 যোগাযোগ ও আবেদন পাঠানোর ঠিকানা

​👤 প্রাপক: সভাপতি /সুপারিন্টেন্ডেন্ট, দারুল ইরফান একাডেমি দাখিল মাদ্রাসা,

​📍 রোড-০৫,ববসুন্ধরা আবসিক এলাকা,আগ্রাবাদ, চট্টগ্রাম।

​✉️ ইমেইল: [email protected]

​💬 হোয়াটসঅ্যাপ: +880 1331-038826

(শুধুমাত্র মেসেজ পাঠানোর জন্য, সরাসরি কল না করার অনুরোধ করা হলো)

Age

Na

Gender

Only Male can apply

Job Work Place

Work at office

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: সোমবার ৩০শে নভেম্বর ২০২৬
Apply by BDJOBS

Similar Jobs

টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন