Experience
- At most 1 year
- The applicants should have experience in the following business area(s): IT Enabled Service
- Freshers are also encouraged to apply.
Education
- Higher Secondary
- Bachelor/Honors
Requirements
- At most 1 year
- The applicants should have experience in the following business area(s): IT Enabled Service
- Freshers are also encouraged to apply.
Skills Required
Additional Requirements
- Age 18 to 25 years
- Only Female
সুন্দর ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে।
বাংলা ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা এবং ইংরেজিতে সাধারণ কথোপকথনের সক্ষমতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে (MS Word, Excel, ই-মেইল ও ইন্টারনেট ব্রাউজিং)।
স্মার্ট, মার্জিত, ভদ্র ও পেশাদার আচরণের অধিকারী হতে হবে।
সময়ানুবর্তী, দায়িত্বশীল এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
যোগাযোগ ও সমস্যা সমাধানে দক্ষ হতে হবে।
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে আগ্রহী নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
Responsibilities & Context
জননী টিভি একটি আইটি ও টেলিভিশনভিত্তিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের খুলনা অফিসের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও দর্শনার্থীদের সঙ্গে পেশাদার যোগাযোগ রক্ষার জন্য একজন স্মার্ট, দায়িত্বশীল ও কর্মঠ মহিলা রিসেপশনিস্ট নিয়োগ দেওয়া হবে।
১. অফিসে আগত অতিথি, দর্শনার্থী ও ক্লায়েন্টদের হাসিমুখে অভ্যর্থনা জানানো এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
২. অফিসের ফোন কল রিসিভ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া।
৩. আগত ও বহির্গামী চিঠিপত্র, কুরিয়ার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট গ্রহণ ও সংরক্ষণ করা।
৪. অফিসের ভিজিটর রেজিস্টার ও দৈনন্দিন যোগাযোগের তথ্য সংরক্ষণ করা।
৫. অফিসের মিটিং, অ্যাপয়েন্টমেন্ট ও শিডিউল সমন্বয়ে সহযোগিতা করা।
৬. ই-মেইল, অনলাইন যোগাযোগ এবং প্রয়োজনীয় অফিসিয়াল ডকুমেন্ট ব্যবস্থাপনায় সহায়তা করা।
৭. অফিসের পরিবেশ ও রিসেপশন ডেস্ক পরিপাটি এবং সুশৃঙ্খল রাখা।
৮. কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কাজে সহযোগিতা করা।