টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram

এলাকা ব্যবস্থাপক (এমই)

Gram Unnayan Karma (GUK)

  • Anywhere in Bangladesh
  • NGO/Development
  • পদ: --
  • ৫ দিন আগে
  • ৯ ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS

আবেদনের শেষ সময়: বুধবার ৯ই ডিসেম্বর ২০২৬

Experience

  • At least 7 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Hospital, Micro-Credit

Education

  • স্নাতকোত্তর

Requirements

  • At least 7 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency, Hospital, Micro-Credit

Additional Requirements

  • Age At most 45 years
  • জাতীয় পর্যায়ের ক্ষুদ্রঋণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে ৭ বছরের কাজের অভিজ্ঞতাসহ এলাকা ব্যবস্থাপক (মাইক্রো এন্টারপ্রাইজ) পদে ন্যূনতম ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

  • প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা এবং ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে।

  • বহি: ও অভ্যন্তরীণ যোগাযোগ, উপস্থাপনা ও আইটি’তে দক্ষ হতে হবে।

  • ক্রেডিট অ্যানালাইসিস, আর্থিক বিবরণী বিশ্লেষণ, লোন রিস্ক অ্যাসেসমেন্ট এবং চমৎকার নেগোসিয়েশন দক্ষতা।

Responsibilities & Context

জব কনটেক্সট

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩৫ বছর ধরে সমগ্র দেশে প্রায় ৫০ লক্ষ অনগ্রসর জনগোষ্ঠী/পরিবারের দারিদ্র বিমোচন, কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গাক দেশের সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন ধরনের আয়বর্ধক ও সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়াও সংস্থাটি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বর্তমানে গাক এর ৩টি চক্ষু হাসপাতালের মাধ্যমে বছরে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার রোগীকে চোখের চিকিৎসা প্রদান করার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ (Social Enterprise) পরিচালনা করছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো “জি-গ্যালোর”ও “জি-ফ্যাশন”— যা ইতোমধ্যেই লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। গাক শিশু বিকাশ কেন্দ্র (অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান কার্যক্রম) এবং গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি) সহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে সংস্থার কাজের পরিধি বৃদ্ধি করা হয়েছে। গাক শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে প্রতি বছর প্রায় ৫০ হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এছাড়াও গাক ইনস্টিটিউট অব টেকনোলজি (জিআইটি)-তে প্রায় ২১টি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিবছর প্রায় ৫০০ জন প্রশিক্ষণার্থী বাস্তবিক কর্মদক্ষতা অর্জন করছে। এরই ধারাবাহিকতায়, সংস্থার ঋণ কার্যক্রম এর আওতায় মাইক্রোএন্টারপ্রাইজ খাতভিত্তিক ঋণ কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দায়িত্বাবলীঃ

• ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা বাছাইঃ সম্ভাব্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো (যেমন: মুদি দোকান, খামার, কুটির শিল্প) পরিদর্শন করা, সদস্যর আর্থিক সচ্ছলতা যাচাই, আর্থিক বিশ্লেষণ করা এবং ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করা এবং ঋণী নিজে সঠিকভাবে উদ্যোগ পরিচালনা করছে কিনা তা যাচাই করা।

• মাঠ পর্যায়ের কার্যক্রম সুপারভিশনঃ ফিল্ড অফিসারদের দৈনন্দিন কার্যক্রম তদারকি ও মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যথাযথভাবে যাচাইপূর্বক দ্রুততম সময়ে লোন প্রসেসিং করতে সহায়তা করা।

• ঋণ বিতরণ ও লক্ষ্যমাত্রা অর্জনঃ কর্ম এলাকার জন্য মাইক্রো এন্টারপ্রাইজ লোনের মাসিক বা ত্রৈমাসিক বিতরণ লক্ষ্যমাত্রা পূরণে টিমকে নেতৃত্ব দেওয়া এবং ঋণের টাকা নির্ধারিত/প্রস্তাবিত প্রকল্পে ব্যবহার হচ্ছে কিনা তা নিশ্চিত করা ও নিয়মিত মনিটরিং করা এবং ঋণ যেন ওভারডিউ বা খেলাপি না হয়, তার জন্য নিবিড় তদারকি ও কৌশল তৈরি করা।

• গ্রাহক সেবাঃ গ্রাহক সন্তুষ্টির সর্বোচ্চ মান ধরে রাখা এবং কোনো বড় ধরনের অভিযোগ বা সমস্যা সৃষ্টি হলে তা দক্ষতার সাথে সমাধান করা।

• রিপোর্টঃ দৈনিক, সাপ্তাহিক ও মাসিক অগ্রগতির রিপোর্ট প্রস্তুত করা ও সুপারভাইজারের নিকট উপস্থাপন করা।

Job Other Benifits

    • মাসিক বেতন সর্ব সাকুল্যে ৬৫,০০০-৭০,০০০/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল এবং লাঞ্চভাতাসহ) প্রাপ্য হবেন। ৬ মাসের কর্ম দক্ষতা মূল্যায়ন সন্তোষজনক হলে আপনাকে চাকরিতে নিয়মিত করা হবে।

    • লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে।

    • অন্যান্য সুবিধাঃ বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, দূরত্ব ভাতা, সিটি ভাতা, লিভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।

Age

At most 45 years

Gender

Both Male and Female can apply

Read Before Apply

Please apply only who are fulfilling all the requirements of this job
এই চাকরিতে আবেদন করতে চান? আবেদনের শেষ সময়: বুধবার ৯ই ডিসেম্বর ২০২৬
Apply by BDJOBS
টেলিগ্রামে এখনই আমাদের সঙ্গে যুক্ত হোন এবং সর্বশেষ আপডেট পেতে থাকুন! Join us on Telegram যুক্ত হোন