নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

Job Description

SAILOR & MODC (NAVY) ADMISSION A-2020 BATCH

নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি  (নৌ) পদে এ-২০২০ ব্যাচে ভর্তি নেওয়া হবে। বিভিন্ন পদে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :

নাবিক, মহিলা ও এমওডিসি (নৌ) ভর্তি এ-২০২০ ব্যাচে নিয়োগ ২০২০

শিক্ষাগত যোগ্যতা

ডিই/ইউসি (পুরুষ) : বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন।

মেডিকেল (পুরুষ ও মহিলা): জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ ৩.০০ পেতে হবে।

পেট্রলম্যান, কুক ও এমওডিসি (নৌ) (পুরুষ) : ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

রাইটার, স্টোর, স্টুয়ার্ড (পুরুষ ও মহিলা) : ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

টোপাস (পুরুষ) : পঞ্চম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।

শারীরিক যোগ্যতা

সিম্যান ও এমওডিসি (নৌ) পদের জন্য প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার জন্য পুরুষদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’৪”) এবং মহিলাদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি (৫’১”) হলেই আবেদন করা যাবে। প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় (পুরুষ ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি) (মহিলা ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি) হতে হবে। এ ছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের বয়স আগামী ০১ জানুয়ারি ২০২০ তারিখে নাবিক ও মহিলা নাবিকের ১৭ থেকে ২০ বছর হতে হবে। তবে এমওডিসি  (নৌ) পদের জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

বেতন ও ভাতা

নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুবিধাও থাকবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইট ঠিকানায় (www.joinnavy.mil.bd) বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মে আবেদন করতে পারবেন।  আবেদনের পর ভর্তির জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে

 

বিস্তারিত জানতে যোগাযোগ

পরিচালক

পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর

নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩

ফোন: ০২-৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫

হেল্পলাইন: ০১৭৬৯-৭০২২১৫

ওয়েবসাইট: www.joinnavy.navy.mil.bd

Apply Now

নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০, সেপ্টেম্বর ২০১৯

বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন…

সরকারি চাকরি

Browse All Gov Jobs

কর অঞ্চল-১ চট্টগ্রাম নিয়োগ Tax Zone-1 Chittagong Job Circular 2026

View

কর কমিশনার, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট নিয়োগ WTMU Job circular 2026

View

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ELBL Job circular 2026

View

কর অঞ্চল-২১, ঢাকা নিয়োগ Tax Zone-21 Dhaka Job Circular 2026

View

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ BCIC Job circular 2026

View

কর অঞ্চল- কুমিল্লা চাকরির নিয়োগ Tax Zone-Cumilla Job Circular 2026

View

বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি Coast Guard Job Circular 2026

View

কর অঞ্চল-২২, ঢাকা নিয়োগ Tax Zone-22 Dhaka Job Circular 2026

View

কর অঞ্চল-২৫, ঢাকা নিয়োগ Tax Zone-25 Dhaka Job Circular 2026

View

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ Ansar VDP Civil Job Circular 2026

View