কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি Department of Prison Job Circular 2026

Job Description

Bangladesh Department of Prison Job Circular: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তরের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। কারা অধিদপ্তর কারারক্ষী পদে মোট ৪৭২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াসহ সম্পূর্ণ চাকরির খবর বিস্তারিত দেওয়া হল।

কারারক্ষী চাকরির গুরুত্বপূর্ণ তারিখ, ও সময়


কারা অধিদপ্তর সার্কুলার জারির দিন: ২৯ মার্চ ২০২৬ তারিখ।

চাকরির খবর প্রকাশের দিন: ০১ এপ্রিল ২০২৬ তারিখ।

আবেদন শুরুর সময়: ০৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

কারা অধিদপ্তর চাকরির বিস্তারিত তথ্য


পদের ধরন: কারারক্ষী

পদের নাম: কারারক্ষী (পুরুষ)
পদ সংখ্যা: ৪৫০ টি।
বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা।

পদের নাম: কারারক্ষী (মহিলা)
পদ সংখ্যা: ২২ টি।
বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা।

আবেদনের যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: ০১-০৪-২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহনযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: 

  • পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), বুক কমপক্ষে ৮১.২৮ সে.মি. এবং ওজন কমপক্ষে ৫২ কেজি হতে হবে। অন্যদিকে, 
  • মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), বুক ৭৬.৮১ সে. মি. এবং ওজন কমপক্ষে ৪৫ কেজি হতে হবে।

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। প্রার্থী যে জেলার স্থায়ী বাসিন্দা, কেবল সেই জেলার প্রার্থী হিসেবে এ পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র: শারীরিক মাপ পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে প্রতিটি সার্টিফিকেটের মূল কপির সঙ্গে অতিরিক্ত ১ কপি সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। এ ছাড়া নমুনা ফরমের অনুকরণে পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ বা সাময়িক সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে স্থায়ী নাগরিকত্বের সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি – ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন, ৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

বাছাই পদ্ধতি: প্রার্থীদের প্রথমে শারীরিক মাপ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে ১ ঘণ্টা ৩০ মিনিটের ৭০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা প্রসঙ্গে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) বলেন ‘যেহেতু এ পদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস চাওয়া হয়েছে, তাই এসএসসি উত্তীর্ণের প্রশ্নের মান যে ধরনের হয়ে থাকে, লিখিত পরীক্ষার প্রশ্ন তেমনই হবে।’ তিনি আরও জানান, লিখিত পরীক্ষার বিষয় থাকবে চারটি—বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। তবে জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কোটাভিত্তিক মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তিটি দেখুন:

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

নতুন চাকরির খবর সবার আগে পেতে

Post Related Things: কারা অধিদপ্তর চাকরির খবর, কারারক্ষী পদে চাকরির খবর, কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, Department of Prisons job circular,  কারা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রশ্ন, কারা অধিদপ্তরে নিয়োগ ফলাফল, কারা অধিদপ্তরে নিয়োগ ২০২৬, কারা অধিদপ্তর আবেদন ফরম, কারা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৬, কারারক্ষী নিয়োগ ২০২৬ এর ফলাফল, কারারক্ষী নিয়োগ ২০২৬, bangladesh jail website, bangladesh jail police job circular 2026 pdf, bangladesh jail notice board, deputy jailer circular,bangladesh jail job application form, bangladesh jail application form, bangladesh jail police new circular 2026

Apply Now

সরকারি চাকরি

Browse All Gov Jobs

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ BCIC Job circular 2026

View

কর অঞ্চল- কুমিল্লা চাকরির নিয়োগ Tax Zone-Cumilla Job Circular 2026

View

বাংলাদেশ কোস্ট গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি Coast Guard Job Circular 2026

View

কর অঞ্চল-২২, ঢাকা নিয়োগ Tax Zone-22 Dhaka Job Circular 2026

View

কর অঞ্চল-২৫, ঢাকা নিয়োগ Tax Zone-25 Dhaka Job Circular 2026

View

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ Ansar VDP Civil Job Circular 2026

View

সিআইডি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি CID Job circular 2026

View

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি BCC Job Circular 2026

View

পেট্রোবাংলা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি Petrobangla Job Circular 2026

View

কর অঞ্চল-রংপুর নিয়োগ Tax Zone Rangpur Job Circular 2026

View