সম্প্রতি আনসার বাহিনীতে সাধারণ আনসার (পুরুষ) এর শূন্য পদ পূরণের লক্ষ্যে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আনসার-ভিডিপি বাহিনীর শূন্য পদসমূহে ২৭০০ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ৬০ দিন মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি গাজীপুরে পরিচালিত হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাধারণ আনসার পদে নিয়োগের জন্য প্রার্থীদের নির্ধারিত বয়স, শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। সাধারণ আনসার পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতাগুলো নিচে দেওয়া হলো:
| যোগ্যতার বিষয় | বিস্তারিত |
|---|---|
| পদের নাম | সাধারণ আনসার |
| লিঙ্গ | শুধুমাত্র পুরুষ প্রার্থী |
| বয়সসীমা | ০১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি, এইচএসসি বা সমমান পাস |
| সর্বনিম্ন উচ্চতা | ৫ ফুট ৬ ইঞ্চি |
| বুকের মাপ | স্বাভাবিক: ৩০ ইঞ্চি, সম্প্রসারিত: ৩২ ইঞ্চি |
| জাতীয়তা | বাংলাদেশী |
আবেদনের নিয়ম
ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (https://avjobs.ansarvdp.gov.bd/) এ প্রবেশ করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।
আবেদন শুরুর সময়: ০২ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১২:০১ ঘঠিকা হতে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ০৭ নভেম্বর ২০২৩ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।
Apply Online
প্রয়োজনীয় কাগজপত্র
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশনের প্রবেশপত্রের মূল কপি, পাসপোর্ট সাইজের ৪ কপি সত্যায়িত রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ছবি এবং সকল ডকুমেন্টের ফটোকপি যা গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত।
প্রশিক্ষণের পর অঙ্গীভূত হলে সুযোগ-সুবিধাঃ
বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি দেশের অনেক চাকরিপ্রত্যাশীর কাছে একটি আকর্ষণীয় ক্যারিয়ার সুযোগ। আনসার চাকরির সুযোগ-সুবিধা হিসেবে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় কার্যক্রমে কাজ করার সুযোগ পাওয়া যায়। দায়িত্ব ও পদের ধরন অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা, প্রশিক্ষণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হতে পারে। এছাড়া আনসার ও ভিডিপির বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং দুর্যোগকালীন বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সদস্যরা গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। তাই যারা আনসার চাকরি ২০২৬, স্থিতিশীল কর্মসংস্থান এবং জনসেবামূলক পেশায় আগ্রহী, তাদের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাকরি একটি সম্ভাবনাময় সুযোগ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা সহায়ক বাহিনী। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে নিরাপত্তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আনসার ও ভিডিপির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পালন করেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল স্টেশন এবং অন্যান্য সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা বিধান করছেন। বিশেষ করে গ্রাম পর্যায়ে জনসম্পৃক্ততা তৈরি এবং স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য। প্রতি বছর এই বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হওয়ায় সরকারি চাকরিপ্রত্যাশীদের কাছেও আনসার ও ভিডিপির চাকরি বেশ জনপ্রিয়।
সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।